ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারও ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’ , অভিযানে নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি: – পনেরো দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছেন।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন বলে আজ রোববার সকালে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবীর। পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।গতকাল শনিবার গভীর রাত থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বজরাপুর গ্রামের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ জানায়, আজ ভোর থেকে বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটি।পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আত্মঘাতী এক জঙ্গিসহ দুজন নিহত হন।এর আগে গত ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার ‘জঙ্গি’ আবদুল্লাহ ওরফে প্রভাতের বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সেখানে অভিযান চালানো হয়। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধরা পড়েনি কোনো জঙ্গিও।তবে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat