ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এই প্রথম দেশে হিজড়াদের বিউটি পার্লার
লাইফস্টাইল ডেস্ক:- রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেণ্ডাবর এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিউটি পার্লারটির উদ্বোধন করেন।এখন থেকে হিজড়া সম্প্রদায়ের একটি দল পার্লারটি পরিচালনা করবেন। আজ রোববার ডিএমপি নিউজে এ খবর জানানো হয়েছে।এ সময় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে, বেদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় তারা বিভিন্ন অপরামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে সম্পৃক্ত করা জরুরি বলে মনে করেন অতিরিক্ত ডিআইজি।হাবিবুর রহমান আরো বলেন, উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে বেদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউস, বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় সাভারের বেদে সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছিলেন। সম্প্রতি সেখানে বেদে সম্প্রদায়ের নারীদের কর্মসংস্থানের জন্য গড়ে তুলছেন উত্তরণ ফ্যাশন নামে একটি পোশাক কারখানা। এ ছাড়া সেখানে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন।এ ব্যাপারে হিজড়া সম্প্রদায়ের সদস্য সামিউল আলম শাম্মী বলেন, ‘ডিআইজি স্যার তাঁর  ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এ পার্লার করে দিয়েছেন। শুধু হিজড়ারাই এখানে কর্মরত থাকবে। নারীদেরই এ পার্লারটিতে সাজানো হবে।’এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat