নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টা থেকে ৩টার মধ্যে হত্যার ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ।
নিহত মো. গোলাম মোস্তফার (৪৫) বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায়। তিনি ১নং করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলেন।হত্যার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, ভোরের দিকে বাড়ির সামনে রাস্তার ওপর মোস্তফার লাশ পড়ে থাকতে দেখে তার স্ত্রী থানায় খবর দেন।পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মোস্তফা পোল্ট্রি ব্যবসা করতেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।ওসি বলেন, জমি নিয়ে মোস্তফার পারিবারিক বিরোধ ছিল। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117