ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার করা সময়ের আবেদন নামঞ্জুর
নিজস্ব প্রতিনিধি:- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষের সমর্থনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সময়ের আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার বেলা ১১.৩২ মিনিটে তিনি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র জজ আদালতে উপস্থিত হয়ে স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মপক্ষ সমর্থন ও হাজিরা দিতে উপস্থিত হন খালেদা জিয়া।পরে খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষের সমর্থন মুলতবি চেয়ে সময়ের আবেদন দাখিল করেন।খালেদা জিয়ার সময়ের আবেদনের শুনানি শেষে আদালত বলেন, আইন অনুযায়ী এখন ৩৪২ (আত্মপক্ষের সমর্থন) গ্রহণ করা হবে।সময়ের আবেদনে উল্লেখ করা হয়, মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত বদলির আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য রয়েছে হাইকোর্ট। তাই ন্যায় বিচারের স্বার্থে সময়ের আবেদনটি মঞ্জুর করা হোক।এর আগে, গত ২৭ এপ্রিল বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। সর্বশেষ বারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে ৮ মে খালেদাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ।২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী (পলাতক) ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান (পলাতক)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat