নিজস্ব প্রতিনিধি:- পবিত্র শবে বরাতে রাজধানীতে সব ধরনের আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিনটি পালনে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117