ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি:- নাটোর শহরের হরিশপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। তবে এর মধ্যে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া ও নাটোর পুলিশ যৌথভাবে শহরের হরিশপুর এলাকায় পুলিশ লাইন্সের পশ্চিম পাশে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আমজাদ হোসেনের নাসিম গার্ডেন নামে তিনতলা একটি বাড়ি এবং পুলিশ লাইন্সের পূর্ব পাশের বাটারফ্লাই কোম্পানির নাটোর শাখার ব্যবস্থাপক আবদুল হাই মোল্লার বাড়ি ঘিরে রাখা হয়।বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, সকাল থেকেই নাটোর পুলিশের সহায়তায় নাসিম গার্ডেন ঘিরে রাখা হয়। নাসিম গার্ডেনের নিতচলায় আরিফ হোসেন হৃদয় নামের এক ওষুধ বিপণনকর্মী ভাড়া থাকেন। বাড়িটিতে চারজন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। পরে দেড়টার দিকে সেখানে অভিযান শুরু হয়। কিন্তু সেখানে প্রবেশ করে জঙ্গি-সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযান সমাপ্ত করা হয়েছে।মিজানুর রহমান আরো জানান, তবে পুলিশ লাইন্সের পূর্ব পাশের বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে। সেখানে কখন অভিযান চালানো হবে, তা এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat