বিনোদন ডেস্ক:- ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলার কৌতুক অনুষ্ঠান মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
সিংড়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় যুবলীগ নেতা সবুজ বাদী হয়ে মামলাটি করেন।সিংড়া উপজেলার চামাড়ি ইউনিয়নের বিলদহর গ্রামের বাসিন্দা রনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
সূত্রঃ এনটিভি অনলাইন Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117