নিজস্ব প্রতিনিধি: – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভিশন-২০৩০ এর বড় প্রমাণ। ভিশন- ২০৩০ ঘোষণা শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতারা বলছেন এটা অন্তসারশুন্য, ফাঁপা বেলুন। কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে এক গোল টেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল রিজিওনাল স্টাডিজ এর আয়োজন করে। সভার সঞ্চালক ছিলেন ব্যারিস্টার পারভেজ আহমেদ। বিএনপি আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, যেভাবেই হোক তারা রাষ্ট্রপরিচালনার দায়িত্বে। তাদের কাছ থেকে আমরা গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117