ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২১
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কনা এখন কক্সবাজারে
 বিনোদন ডেস্ক:-কক্সবাজারে সমুদ্র সৈকতে গিয়েও সাগরের পানিতে পা ভেজালেন না কনা। হোটেলের রুমে বসেই সাগর দেখেছেন। আজ রোববার বিকালে কক্সবাজার সরকারি কলেজের অনুষ্ঠানে গান করবেন তিনি। রবি ইউন্ডার মিউজিক আয়োজন করেছে অনুষ্ঠানটি। কনা জানালেন, আজ সকালেই কক্সবাজার গেছেন তিনি। সঙ্গে আছে ছোট ভাই। বাদ্যযন্ত্রশিল্পীরা এখনো এসে পৌঁছাননি। তাই রুমের সামনে বারান্দায় বসে সাগর দেখছেন। সায়মন বিচ রিসোর্টে বসে তোলা সেলফি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।কনা আগেই জানিয়েছেন, এবার ঈদের আগে তার নতুন তি​নটি মিউজিক ভিডিও আসবে। তার মধ্যে একটি নজরুলসংগীতও থাকবে।আর নতুন গান? কনা বললেন, ‘এত গান করে কী করব? প্রচার না হলে খারাপ লাগে। এখন এত এত গান হচ্ছে। এত গানের ভিড়ে ভালো গানগুলো হারিয়ে যায়। শ্রোতারা জানতেই পারেনা।’গত এপ্রিল মাসে ইউরোপ সফরে যাওয়ার আগে কনা বলেছিলেন, ঈদের পর হয়তো নিজের বিয়ের তারিখ জানাতে পারবেন। আজ বললেন, ‘মনে আছে। সব কিছু তো আর আমার হাতে না। আল্লাহ যখন স্থির করে​ রেখেছেন, তখনই হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat