ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে ইভিএম বন্ধের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি:- নির্বাচনে ব্যালটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে তা বন্ধের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি নেতা সুজা উদ্দিন সিইসির সঙ্গে বৈঠকের জন্য নির্বাচন কমিশনে যান। সিইসির সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সিইসিকে বলেছি ইভিএম আমরা চাই না, (আগামী সংসদ নির্বাচনে) এর ব্যবহার যেন না হয়। দলের মহাসচিবের চিঠি দেয়ার পর সিইসিকে তারা বলেছেন, বিশ্বের অনেক দেশ যেখানে ইভিএম পরিত্যাগ করছে, সেখানে বাংলাদেশে তা চালু করা উদ্দেশ্য প্রণোদিত। এর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, এখানে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে। তিনি বলেন, সিইসি আমাদের বলেছেন এটা একটা নতুন পদ্ধতি, এটা নিয়ে দেখার বিষয় রয়েছে। কেউ আপত্তি করলে ইভিএম ব্যবহার করবে না সিইসি। বিএনপির এই নেতা বলেন, এখন পর্যন্ত যা বুঝলাম তাতে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই। নজরুল ইসলাম খান বলেন, ব্যালটে ভোট আরও সুষ্ঠু করার জন্য আরপিও সংশোধনের সুযোগ রয়েছে। আইন সংস্কার নিয়ে আমরা কথা বলব। সিইসি বলেছেন, ইসির প্রস্তাবিত সংস্কার বইয়ের মতো করে রাজনৈতিক দলসহ সবার কাছে পাঠানো হবে, সংলাপে তাদের মতামত নেবেন। আমরা সেখানে পরামর্শ দেব। এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা জানান, ইসির সংলাপে আমরা আসব, আলোচনা করব। শুধু আমরা নই, সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনেও অংশ নেব। এর জন্য পরিবেশও চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat