ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৯
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভিজিলেন্স টিম গঠন করা হবে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:- ঈদে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী এলাকায় ভিজিলেন্স টিম গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই টিম যাত্রী ভোগান্তি আছে কি না, তা দেখভাল করবে বলে জানান তিনি। আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, যানবাহন চলার সুবিধার্থে ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে পোশাক কারখানাগুলো আলাদা আলাদা দিনে ছুটি ও খোলার তারিখ ঘোষণার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে কাঁচপুর, গাজীপুর, টঙ্গী, কোনাবাড়ি ও চন্দ্রা এলাকার পোশাক কারখানায় এভাবে ছুটি ঘোষণা করা হলে যানজট কমবে। মন্ত্রী আরও বলেন, এ ছাড়া ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহন ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের জন্য আনসার নিয়োগ করা হবে। কিছু কিছু জায়গায় ক্যামেরা স্থাপন করা হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএকে অনুরোধ জানানো হয়েছে। ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলবে না বলেও জানান মন্ত্রী। ঈদ পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করা উচিত বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat