বিনোদন ডেস্ক:- স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি অভিষেক বচ্চনের মুগ্ধতা যেন কমছেই না। বার বার ঐশ্বরিয়াতে মুগ্ধ হচ্ছেন তিনি। একের পর এক তার ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে যাচ্ছেন অভিষেক।
এবার ৭০তম কান চলচ্চিত্র উৎসবে সিনড্রেলা সাজে সেজেছিলেন ঐশ্বরিয়া। আর সেই সাজ অন্য অনেকের মতো মুগ্ধ করে স্বামী অভিষেককেও। তাই গতকাল মঙ্গলবার সিনড্রেলা সাজে ঐশ্বরিয়ার একটি সাদা-কালো ছবি অভিষেক তার ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেন। তাতে ক্যাপশন হিসেবে জুড়ে দিলেন হলিউডের ‘কাসাব্লাংকা (১৯৪২)’ ছবির সর্বকালের সেরা সেই উক্তিটি, ‘হিয়ারস লুকিং অ্যাট ইউ কিড। স্ত্রীর প্রতি তার আদুরে ভাবটি যেন দিন দিন আরও বাড়ছে। তা এবারই প্রথম নয়, এর আগেও সিনড্রেলা সাজে ঐশ্বরিয়ার আরেকটি ছবি শেয়ার করেন অভিষেক। সিনড্রেলার নীল গাউনটি যেন কোনো ভাবেই ভুলতে পারছেন না তিনি। ছবিতে তিনি ক্যাপশন জুড়ে দেন, ‘আমি এই ছবিটি অনেক পছন্দ করি, আর ছবিতে দাঁড়িয়ে থাকা এই সুন্দরী রমনীকেও।’ মিড-ডে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117