বিনোদন ডেস্ক:- রিয়া সেনের ‘এমএমএস’ এ বার নাকি ওয়েব সিরিজে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সৌজন্যে একতা কপূর।একটা সময় হিন্দি টেলি জগত্ শাসন করেছেন একতা কপূর। এ বার তিনি কাজ করছেন নতুন ওয়েব সিরিজ নিয়ে। সেখানেই ‘রাগিণী এমএমএস ২’কে ফিরিয়ে আনছেন একতা। ২০১৪-এ এই নামেই মুক্তি পেয়েছিল একটি ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সানি লিওন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ওয়েব সিরিজে সানি নন, তাঁর জায়গায় রিয়া সেনকে নিয়ে কাজ করতে চান একতা।
শোনা যাচ্ছে ওই ওয়েব সিরিজটির নাম হবে ‘রাগিণী এমএমএস ২.২’। শোনা যাচ্ছে, এই ছবিটি দিয়েই ওয়েব ডেবিউ করবেন রিয়া। এখানে এক বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এখনও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি রিয়া। মন্তব্য করেননি একতাও। তবে সানির থেকে রিয়া ভাল পারফর্ম করেন কিনা, সে দিকে তাকিয়ে দর্শক। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117