রুপন দত্ত, চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার সকাল ১০টায় অক্সিজেন পুলিশ ফাঁড়ির সামেন নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শাহাব উদ্দিন বলেন, রাস্তায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজির গ্লাস পড়ে মাথা পেটে যায় চালকের। মূমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117