ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৭
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমীকরণটা এখন বেশ সহজ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক:- ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের আগেও বেশ কঠিন ছিল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। কিন্তু গতকাল মঙ্গলবারের এই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ৮৭ রানে জিতে যাওয়ায় বেশ সহজ হয়ে গেছে বাংলাদেশের হিসাব-নিকাশ। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচটা হেরে খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বেশ কোণঠাসা অবস্থার মধ্যে ছিলেন মাশরাফি-মুশফিকরা। কিন্তু বৃষ্টির কৃপায় ম্যাচটি শেষপর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়। একটি পয়েন্ট জুটে যায় বাংলাদেশের ভাগ্যে। আর এই পয়েন্টটাই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। টানা দুটি জয় দিয়ে ফেভারিটের মতোই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ‘এ’ গ্রুপের বাকি তিনটি দলের সামনেই এখনো আছে শেষ চারের টিকেট পাওয়ার সুযোগ। সে ক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি ধরা যেতে পারে অঘোষিত কোয়ার্টার ফাইনাল হিসেবে। ৯ জুন মুখোমুখি হবে এ দুই দল। এই ম্যাচে জয়ী দলের সামনেই টিকে থাকবে সেমিতে যাওয়ার সম্ভাবনা। পরাজিত দলের বিদায় নিশ্চিত। তবে জিতলেও বাংলাদেশ বা নিউজিল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটির দিকে। ‘এ’ গ্রুপের এই শেষ ম্যাচে অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ৪ পয়েন্ট নিয়ে তারাই চলে যাবে সেমিফাইনালে। আর যদি ইংল্যান্ড জয়ের স্বাদ পায়, তাহলে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে। সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের জয়ী দল। ফলে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে প্রথমেই জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর প্রার্থনায় বসতে হবে যেন ঘরের মাটিতে ইংল্যান্ড হারিয়ে দিতে পারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে। তাহলে আর কোনো রানরেটের জটিল হিসাব-নিকাশ নিয়ে বসতে হবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat