ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৮
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানই জিতলো শেষ পর্যন্ত
স্পোর্টস ডেস্ক:- চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে সরফরাজ আহমেদদের। তাই মরিয়া হয়ে মাঠে নামে তারা। ২২০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ওভারে তিন উইকেটে হারিয়ে ১১৯ তুলে নেয় পাকিস্তান।  এর পরই বৃষ্টি এসে হানা দেয়। খেলা বন্ধ হয়ে যায়। বাকি সময়ে আর একটি বলও মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে এই ম্যাচে ১৯ রানে জিতে যায় পাকিস্তান। এবারের আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২১৯ রানেই বেঁধে ফেলে  জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছেন পাকিস্তানের বোলাররা। ব্যাট হাতেও পাকিস্তান দেখাচ্ছে ভালো নৈপুণ্য। বড় কোনো জুটি গড়ে তুলতে না পারলেও দারুণ দলীয় সমন্বয়ের সুবাদে জয়ের পথে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। অষ্টম ওভারে পাকিস্তানকে জোড়া ধাক্কা দিয়েছিলেন মরনে মরকেল। এক ওভারেই সাজঘরে ফিরিয়েছিলেন দুই ওপেনার ফরহাদ জামান (৩১) ও আজহার আলীকে (৯)। ২৪তম ওভারে ২৬ রান করা মোহাম্মদ হাফিজও হয়েছেন মরকেলের শিকার। চতুর্থ উইকেটে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন শোয়েব মালিক ও বাবর আজম। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড মিলারের ৭৫ রানের অপরাজিত ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ২১৯ রান জমা করেছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শেষপর্যায়ে ক্রিস মরিস ও কাগিসো রাবাদা খেলেছিলেন ২৮ ও ২৬ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ইনিংস। পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন হাসান আলী। দুটি করে উইকেট গেছে ইমাদ ওয়াসিম ও জুনায়েদ খানের ঝুলিতে। এই জয়ে সেমিফাইনালে খেলার  আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। শেষ চারে খেলতে হলে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat