ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভবানীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত
নিজস্ব প্রতিনিধি: – সাভারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইসমাইল নামের (৩৩) এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারিকুলসহ চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারিকুল (৩২) এএসআই মহসিন (২৫) কনস্টেবল বাবুল (২২) ও কনস্টেবল শামিম (২৩)। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, ভোররাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল বিরুলিয়ার ভবানীপুর গ্রামে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিন ও তার সহযোগী ইসমাইল পুলিশের উপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি চালালে ইসমাইল গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ইসমাইল মারা যান।এদিকে পুলিশের হাত থেকে হ্যানকাপ পড়া অবস্থায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় আল আমিনের শ্বশুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অজল হকসহ চারজনকে আটক করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, একাধিক মামলার আসামি সন্ত্রাসী আল-আমিনকে ধরতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat