নিজস্ব প্রতিনিধি:- চাঁদাবাজির অভিযোগ এনে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ মামলা করা হয়। বিচারক বাদী নুরুন নাহার নাছিমা বেগমের জবানবন্দি শুনে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় ওসি ছাড়াও উপপরিদর্শক (এসআই) শহীদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দ্বীন ইসলাম ও মো. আবদুর রহিম এবং জাহানারা রশিদ রুপা, রোকেয়া রশিদ, আতাউর রহমান কাইচার ও মো. শুকুর আলীকে আসামি করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে পাঁচজনকে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117