ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-১১
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিনিধি: - ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজটমুক্ত রাখতে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। বোববার সকালে মহাসড়কের বুড়িচংয়ের নিমসার, চান্দিনার মাধাইয়া ও কুটুম্বপুরসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়। মহাসড়কের এসব বাজারে কাঁচামালের আবর্জনা অপসারণ করে এবং সড়কের উপরে মালামাল সরিয়ে দেয়। এসময় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ কাজে সহায়তা করে। হাইওয়ে পুলিশ কুমিল্লার পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, মহাসড়কের যান চলাচল নির্বিঘ্নে রাখতে নিয়মিত মহাসড়কের উপরে বাজারসমুহে অভিযান পরিচালনা করা হয়। ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছি। এ বিশেষ অভিযান ঈদ পর্যন্ত চলবে বলেও তিনি জানান। অভিযানকালে হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পদুয়া পর্যন্ত ১০৩ কিঃমিঃ অংশের বিভিন্ন বাজারে সড়কের উপর কাঁচামালসহ বিভিন্ন মালামাল রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat