নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ‘জান্নাতের পাসপোর্টধারী’ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং ‘জান্নাত ও আখেরাতের পাসপোর্ট’ পাওয়া যায় বলে রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান।
মুফতি মাহমুদ বলেন, গ্রেফতার হওয়া দু’জন জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠনটির ‘দাওয়াতি আমির’ ইমরান আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও অর্থ যোগানদাতা এবং ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ (৩৭) ও তার সহযোগি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে, সে জেএমবি’র অর্থ সহায়ক। এছাড়াও সংগঠনটির উর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখত ও তার বাসায় দেখা করত। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117