নিজস্ব প্রতিনিধি:- প্রথমবারের মতো বাংলাদেশের কোন সরকারপ্রধান হিসেবে ইউরোপীয় দেশ সুইডেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে আগামী ১৩ জুন ঢাকা ছাড়বেন তিনি। দু’দিনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৪৭ জন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল।
সফরে সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেন-এর সঙ্গে একান্ত বৈঠক ছাড়াও সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরে দু’দেশের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সহযোগিতার ইস্যুতে একটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা আছে।সুইডেনে যাওয়ার পথে একদিন ব্রিটেনে কাটিয়ে প্রধানমন্ত্রী আগামী ১৬ জুন ঢাকার উদ্দেশে রওনা Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117