ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৮
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ৫
নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পরে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সকালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা হয় বলে জানিয়েছে দলটি। এরপর তারা রাঙ্গামাটি না গিয়ে চট্টগ্রামে ফিরে আসে। এর প্রতিক্রিয়ায় দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন- ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল। পুলিশ মিছিল থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। আটকের বিষয়টি স্বীকার করে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিছিল থেকে আমরা পাঁচজনকে আটক করেছি। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম জানা জানা যায়নি। উল্লেখ্য, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আহত হন। গাড়ি বহরে থাকা একজনের মাথা ফেটে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat