ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান
বিনোদন ডেস্ক:- দেশের চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবারও চলচ্চিত্রে নিষিদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১৯ জুন) রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সমিতির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন। চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। কিন্তু তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়। আপনাকে বড় বড় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আপনাকে এটা মানায়? আপনারা রাজ্জাক সাহেবের অবদান নিয়ে প্রশ্ন তোলেন, আপনার কী অবদান আছে এই ইন্ডাষ্ট্রিতে? কাজের কাজ করবেন না, সময় মতো নেতাগিরি ফলাতে ঠিকই হাজির হবেন। এমনটা চলবে না। এদিকে শাকিবের এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুন্ন হয়ে এমন দাবি করে সোমবার এ জরুরি বৈঠক বসেন সমিতির নেতারা। এ সময় চলচ্চিত্রে শাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন বলে জানিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক ওই সূত্রটি। এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়। এরপর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধ করে। পরে চিত্রনায়ক আলমগীরের মধ্যস্ততায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে শাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান। এরপর ১৩টি সংগঠন শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat