নিজস্ব প্রতিনিধি:- চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দেন।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বড় মেয়ে মির্জা সামারুর সঙ্গে ঈদ করবেন মির্জা ফখরুল। আগামী ৩০ জুন মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানান তিনি। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117