নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ওই ছাত্রীর নাম মারিয়া (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। পরিবারের সঙ্গে ২৫৪, ৯/এ এলিফ্যান্ট রোডের ‘কনকর্ড টাওয়ার’ নামে একটি ভবনের নবম তলায় থাকতেন তিনি। মারিয়ার বড় বোন মরিয়া জানান, তাঁরা ১৯ তলা বাসার নবম তলায় ভাড়া থাকেন। সকাল ৬টার দিকে মারিয়ার কক্ষে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এর পর সঙ্গে সঙ্গে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে মারিয়া ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বড় বোন মরিয়া। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117