ব্রেকিং নিউজ :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদ্রাসায় ছাত্রদের মধ্যে সংঘর্ষে,নিহত ১
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মোফাজ্জল হোসেন (১৭) নামের এক ছাত্র নিহত হয়েছে।গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোফাজ্জল মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টঅর এলাকার ‘কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসা’র দশম শ্রেণির ছাত্র। সে চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে।গত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আলিম রিজভী জানান, নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার নবম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্রদের মধ্য ঝগড়া হয়। এর জের গতরাতে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন আহত হয়। এদের মধ্যে মোফাজ্জল আহত অবস্থায় মাদ্রাসার শৌচাগারে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরে তাঁর মৃত্যু হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘নামাজ পড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat