নিজস্ব প্রতিনিধি:- ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি কিভাবে আজকে প্রধান বিচারপতিকে প্রটেকশন দেয়ার জন্য এবং বিচারালয়ের ঘাড়ে পাড়া দিয়ে আজকে রাজনীতি করার চেষ্টা করছে। কিভাবে আজকে সমালোচনা করছে। তাদের প্রিয় পাত্র হয়ে গেছে প্রধান বিচারপতি। এই ষোড়শ সংশোধনীর ইতিহাস বিকৃত করার বিরুদ্ধ মানুষ যেভাবে ফুসে উঠেছে, আইনজীবীরা ফুসে উঠেছে, একটা ক্ষোভের সঞ্চার হয়েছে গোটা দেশে তা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এটা নিয়ে আজকে বিএনপি যেভাবে কথা বলছে তা আরো উত্তেজনার সৃষ্টি করছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117