আন্তর্জাতিক ডেস্ক:-দুর্নীতির দায়ে স্যামসাংয়ের মালিকের ছেলে লি জে-ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। আজ শুক্রবার এ রায় ঘোষণা করা হয়। বিবিসি এ খবর জানিয়েছে।
লি জে-ইয়ং বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের মালিকানার উত্তরাধিকারী এবং তিনি এই প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্টও। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।জে-ইয়ংয়ের আইনজীবী সং ও-চল বলেছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, এ রায় উল্টে যাবে।’ঘুষ দেওয়া-নেওয়ার যে অভিযোগে জে-ইয়ং বিরুদ্ধে এ রায় দেওয়া হলো, একই অভিযোগ রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জান-হাইয়ের বিরুদ্ধে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117