ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৭-০৯-২০
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দৌলতদিয়া যৌনপল্লিতেকে শিশু উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:-রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে পুলিশ এক মেয়ে শিশুকে (১৩) উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মিম আক্তার (২১) নামের এক নারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, শরিয়তপুর গোসাইরহাট থানা এলাকার শিশুটি অভাবের কারণে গত জানুয়ারি মাসে ঢাকার কালিগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ নেয়। এজন্য সে স্থানীয় একটি ভাড়া বাসায় থাকতো। সম্প্রতি ওই বাসায় মিম মাঝেমধ্যে আসা-যাওয়া করতো। এ সুযোগে তার সাথে সখ্যতা গড়ে। এসময় শিশুটির কথা শুনে মিম ভালো বেতনে চাকরির প্রলোভন দেখায়। এক পর্যায়ে তার কথায় রাজি হলে মঙ্গলবার বিকেলে বাসযোগে মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে নদী পাড়ি দিয়ে তাকে দৌলতদিয়ায় আনে।এখানে স্থানীয় যৌনপল্লির প্রবেশ পথে আগে থেকে অপেক্ষামান এক নারী ব্যবসায়ীর সাথে দরদামের বিষয়টি শিশুটি বুঝে ফেলে। এসময় সে সেখানে দাঁড়িয়ে থাকা স্থানীয় বেসরকারি সংস্থার এক সদস্যের কাছে উদ্ধারের আকুতি জানান। তিনি তাৎক্ষনিক বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করেন।গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে দৌলতদিয়া যৌনপল্লিতে মেয়ে শিশুটির বিক্রির খবর পেয়ে উদ্ধার করা হয়। সেই সাথে ঘটনার সাথে জড়িত নারী পাচারকারী সদস্য মিমকে গ্রেফতার করা হয়। মিম ফরিদপুরের সদরপুর উপজেলার কেষ্টপুর দক্ষিণ শৈলডুবি গ্রামের শেখ জহুর উদ্দিনের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat