ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৯-২০
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ
[caption id="attachment_5289" align="alignleft" width="700"] ডিপজল গুরুতর অসুস্থ, বিকেলে সিঙ্গাপুর নেয়া হচ্ছে[/caption] বিনোদন ডেস্ক :-অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত এ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ডিপজলকন্যা আলিজা। এখনও এ হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। ডিপজলের মেয়ে আলিজা জানান, বাবার হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং ফুসফুসে পানি জমেছে। ডাক্তাররা এখন বাবাকে পরীক্ষা করছেন। তবে বিকালে বাবাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাব। ডিপজলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অলিজা।বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অনেক শিল্পী-পরিচালক ডিপজলকে দেখতে হাসপাতালে গেছেন। তারাও দেশবাসীর কাছে ডিপজলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফের সরব হয়েছিলেন ডিপজল। সম্প্রতি ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন। ইতোমধ্যে ছবিটি আনকাট সেন্সরও ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে তিনি সাতটি ছবির মহরতও করেন ডিসেম্বরে। পর্যায়ক্রমে ছবিগুলোর শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন এ অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat