নিজস্ব প্রতিনিধি: – প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোর করে বিদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে তার শান্তিনগরের বাসায় দেখতে গিয়ে গনমাধ্যমের সঙ্গে একথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবার কাছে স্পষ্ট হয়েছে, প্রধান বিচারপতিকে জোর করে বিদেশে পাঠানো হচ্ছে।
১৫ অক্টোবর বিএনপির সঙ্গে ইসির সংলাপ-এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সংসদ ভেঙে দেয়া, নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েন, আরপিও’র বিভিন্ন ধারা সংশোধনসহ অন্যান্য প্রস্তাব দেব। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117