ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-১১-১৩
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু
সুলতানা রাজিয়া শামিমা :-পর্যটন মৌসুম উপলক্ষে অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।সোমবার সকাল ৯টার দিকে দমদমিয়া জাহাজঘাট থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে কেয়ারী সিন্দাবাদ জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।কেয়ারী সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিআইডব্লিউটিএর অনুমতি মিললেও স্থানীয় প্রশাসন অনুমতি না দেয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।তিনি জানান, রোববার জেলা প্রশাসক জাহাজ চলাচলের অনুমতি দেন। এর পর সোমবার সকাল ৯টা থেকে জাহাজ চলাচল শুরু হয়।উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হলে সেন্টমার্টিনে পর্যটকদের ঢল নামে।কিন্তু গত আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন শুরু হলে নিরাপত্তাজনিত কারণে এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat