ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ সন্ধ্যায় প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
নিজস্ব প্রতিনিধি:- আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ। ১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি।বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে উন্নীত হন আপিল বিভাগের বিচারক পদে।১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। অর্জন করে বিএসসি ও এলএলবি ডিগ্রি। লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে করেন কমনওয়েলথ ইয়াং লইয়ার্স কোর্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat