ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেন্সর বোর্ডের জন্য প্রস্তুত চলচ্চিত্র ‘বিজলী’
বিনোদন ডেস্ক:সেন্সর বোর্ডের জন্য প্রস্তুত চলচ্চিত্র ‘বিজলী’। চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির নায়িকা ও প্রযোজক ববি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার রণবীর। নায়িকা ববি বলেন, ‘আমরা ছবির কাজ শেষ করেছি, চলতি সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। দর্শক ছবিটি পছন্দ করলে সামনে আরো ছবি নির্মাণ করব।’দর্শকদের ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘আমি এই ছবির জন্য গত একটা বছর অনেক কষ্ট করেছি। বিশ্ব মানের একটি ছবি নির্মাণ করার জন্য যত চেষ্টা, আমরা সব করেছি।অবশ্য এরই মধ্যে তার ফলও পেয়েছি। কারণ, ছবির একটি গান রিলিজ করা হয়েছে ইউটিউবে। প্রকাশের পর দর্শকদের আগ্রহ আর প্রশংসা আমাদের মুগ্ধ করেছে। আমি চেলেঞ্জ করে বলতে পারি ছবিটিও সবার পছন্দ হবে। ছবিটি কেন বিশ্ব মানের মনে হলো জানতে চাইলে ববি বলেন, ‘আমি চলচ্চিত্র যতটা বুঝি তা হলো, একটি সিক্যুয়েন্স বাস্তব সম্মতভাবে ক্যামেরায় ধারণ করা। দেখে যেন মনে হয় এটা গল্প বা সিনেমা নয়। সেক্ষেত্রে আমার দেশে ছবি করতে গেলে শিল্পী প্রযুক্তি, সময়, বাজেট যেকোনো একটার অভাবে কোনো রকমভাবে বা কিছুটা ফাঁকি দিয়ে শুটিং করি। এ কারণে ছবিটি পরিপূর্ণ হয় না। আমি আমার ছবিতে সব কিছু পরিপূর্ণ দিয়েছি। এতে বাজেট বেশি লেগেছে, সময় বেশি লেগেছে। তবে ছবিটা নিখুঁত হয়েছে।ছবিতে ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat