ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘যারা ফিল্মের জন্য ক্ষতিকর তাদের দমন করতে চাই’
বিনোদন ডেস্ক:- ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজক হিসেবেও নাম লেখিয়েছেন তিনি। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে নির্মাণ হয়েছে ‘বিজলী’ সিনেমাটি। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন ববি। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার রণবীর। ইতিম্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। গতকাল ৬ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চিত্রনায়িকা ববি বলেন, “দর্শকদের ভালোবাসার জন্যই চলচ্চিত্রের মন্দার বাজারে ‘বিজলী’ সিনেমাটি প্রযোজনার দুঃসাহস দেখিয়েছি। তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন সেই ভরসায় এই সিনেমাটি করেছি। এছাড়া ইফতেখার চৌধুরীর উপর বিশ্বাস ছিল। এই সিনেমার শুটিং চারটি দেশে করা হয়েছে। সবকিছু খুব গুরুত্ব সহকারে করা হয়েছে। এটাকে আমরা বিশ্বমানের সিনেমা বলতে পারি। এটি বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের গল্পের সিনেমা। হ্যাঁ, এতে কিছু কলাকুশলী কলকাতা ও বাহিরের রয়েছেন। সত্যিকার অর্থে এটা দেশের সিনেমা, আমাদের সিনেমা। আশা করছি, সবাই এটাকে ভালো বলবেন। পাশে থাকবেন। যারা ভালো বলবেন না তাদেরকেও ধন্যবাদ। যত খারাপ বলবেন আমি আরো উন্নতি করার চেষ্টা করব। ভালো বলেন, খারাপ বলেন কিন্তু কখনো আমাকে ইগনোর করবেন না।’ ‘বিজলী’ সিনেমায় সুপার পাওয়ারের অধিকারী একজন নারীর চরিত্রে অভিনয় করছেন ববি। যে শক্তি দিয়ে তিনি দুষ্টের দমন করেন। ব্যক্তি জীবনে আপনাকে যদি ক্ষমতা দেয়া হয় তাহলে আপনি কী করবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যারা ফিল্মের জন্য ক্ষতিকর তাদের দমন করতে চাই। সত্যিকার অর্থে আমার পক্ষে সেটা সম্ভব হলে আমি সেটা করতাম।’ এ ছাড়া অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী, নায়ক রণবীরসহ অনেকে উপস্থিত ছিলেন। ‘বিজলী’ সিনেমায় ববি-রণবীর ছাড়া আরো অভিনয় করছেন- ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat