ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি
নিজস্ব প্রতিনিধি:-  সরকারি চাকরিতে  নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ‘মাদার অব এডুকেশন’উপাধি দিয়েছেন  সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের  কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নূর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এ সময় তিনি শেখ হাসিনাকে এ উপাধি দেন। তিনি  আন্দোলন স্থগিতের পাশাপাশি আন্দোলনকালে আটককৃতদের মুক্তি দাবি, মামলা প্রত্যাহার, আহতদের চিকিৎসার দাবি জানান। এছাড়া  ঢাবির ভিসির ভবনে হামলাকারীদের শাস্তি দাবি করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলন শেষে  আনন্দ মিছিল করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে বেশ কিছু ধরে আন্দোলন করে আসলেও তা গত রোববার থেকে  বৃহৎ আকারে রূপ নেয়। সেদিনে থেকে দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সরব হন। দেশের নানা জায়গায় সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বুধবার জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই।’ শেখ হাসিনা বলেন, ‘কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারও সংস্কারের কথা বলবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনো কোটা পদ্ধতিরই দরকার নেই। কোটা ব্যবস্থা বাদ, এটাই আমার পরিষ্কার কথা।’ তবে যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের  অন্যভাবে চাকরির ব্যবস্থা করার কথা বলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat