ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানী‌তে তিন‌ দিনব্যা‌পী শুরু হল বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) আয়োজিত অষ্টমবারের মতো শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। অনুষ্ঠানে শাহজাহান কামাল বলেন, বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের উর্বর ক্ষেত্র। পয়লা বৈশাখ, ঈদসহ বিভিন্ন উৎসবকেন্দ্রিক পর্যটন গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অমিত সম্ভাবনার পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের এ লক্ষ্যে কাজ করা দরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক চকলাল ঘোষাল, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশা শান শাকির, ভিয়েতনামের রাষ্ট্রদূত তান বেন কো, বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও ড. নাসির উদ্দিন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির, আ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশ এর সভাপতি মঞ্জুর মোর্শেদ প্রমুখ। এবারের মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল রয়েছে। এতে ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা রাজ্য অংশগ্রহণ করছে বলে জানান আয়োজকরা। মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি নিয়ে একাধিক সেশন থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat