ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-২২
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন ২৬ এপ্রিল
নিজস্ব প্রতিনিধি:- দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আব্দুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর উপলক্ষে রবিবার এক প্রস্তুতি সভা হয়েছে। ২৬ এপ্রিল রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা হয়। সভায় রাষ্ট্রপতির আগমন যথাযথভাবে সফল করতে নিরাপত্তাসহ, হেলিপ্যাড প্রস্তুতি, সমাধি সৌধে পরিস্কার-পরিচ্ছন্নতা,  মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat