ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-২২
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার শেষ মোশাররফের গুরুগিরি
বিনোদন ডেস্ক:-  গত প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে নাট্য জগতের সেরার আসনটি দখল করে রেখেছেন অভিনেতা মোশাররফ করিম। বৈচিত্রময় অভিনয় দিয়ে দেশ এবং দেশের বাইরে অগণিত ভক্ত তৈরি করেছেন তিনি। পর্দায় একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে এ পর্যন্ত কত কিছুই না সেজেছেন তিনি। কখনো চোর, কখনো ডাকাত সর্দার, কখনো চিটার, কখনো বা কমেডিয়ান। সব চরিত্রেই তিনি একশ-তে একশ।
তারই ধারাবাহিকতায় গত এক বছরেরও বেশি সময় ধরে ‘মহাগুরু’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দেশসেরা অভিনেতা মোশাররফ করিম। গত বছরের ৩ এপ্রিল বাংলাভিশনে প্রচার হয়েছিল এই নাটকের প্রথম পর্ব। সেই থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি প্রচার করছে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলটি। তবে শেষ হয়ে যাচ্ছে বহুল জনপ্রিয় সেই ‘মহাগুরু’ নাটকটি। সোমবার বাংলাভিশনে রাত ৯টা ০৫ মিনিটে প্রচারতি হবে নাটকটির শেষ পর্ব। এই নাটকে মহাগুরু এমজি চরিত্রে অভিনয় করছেন ‘যমজ’ সিরিজের অভিনেতা মোশাররফ করিম। যার আসল নাম মহব্বত আলী। তার কথা মেনে চলে কেউ চাকরি পেয়েছেন, কেউ ব্যবসা করে সফল হয়েছেন, কেউ বা আবার ফ্রিল্যান্স পেশা গ্রহণ করে সফল হয়েছেন। তাহলে, মহাগুরুকে শেষবার দেখতে চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়। ধারাবাহিক ‘মহাগুরু’ রচনা করেছেন রিজওয়ান খান। পরিচালনায় আছেন কায়সার আহমেদ। মোশাররফ করিম ছাড়াও যেখানে রয়েছেন এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম, মুকুল সিরাজ, কাজী উজ্জল, মাসুদ রানা মিঠু, টুটুল চৌধুরী, বিনয় ভদ্রের মতো একঝাঁক তারকা অভিনয়শিল্পী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat