ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে দেড় কোটি টাকার টাকার মাদক ধ্বংস
নিজস্ব প্রতিনিধি:- সিলেটের বিভিন্ন সীমান্ত হতে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার সকাল ১০ টায় বিজিবি সিলেট সদর দপ্তরে মাদকগুলো ধ্বংস করা হয়। এসব মাদকের মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, সিলেটে বিজিবি-৪১ ব্যাটালিয়ন অধীভুক্ত এলাকা থেকে ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাদকগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৬২ বোতল বিদেশি মদ, ৬১০ বোতল ফেনসডিলি, ৩৭ বোতল জেনোসিডিল সিরাপ, ২৪ হাজার ৯৩১ ইয়াবা, ৫ কেজি গাজা, ১০ লিটার চোলাই মদ ও ৮ লাখ ৫৪ হাজার ভারতীয় বিড়ি। মাদকদ্রব্য ধ্বংস করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মোছামৎ নাজমানারা খানুম। এছাড়া বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat