ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব একাদশে সাকিব-তামিম
স্পোর্ট ডেস্ক:-  আগামী ৩১ মে লন্ডনের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। বাংলাদেশ থেকে বিশ্ব একাদশে খেলার জন্য ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আজ বিশ্ব একাদশের জন্য আইসিসি মোট তিনজন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এই তিনজনের মধ্যে সাকিব-তামিম ছাড়া অপরজন হলেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান। বিশ্ব একাদশের জন্য আইসিসি আগে যাদের নাম ঘোষণা করেছে তারা হলেন ইয়ন মরগ্যান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা। ইয়ন মরগ্যানকে বিশ্ব একাদশের অধিনায়ক করা হয়েছে। বাকি খেলোয়াড়দের নাম পরে ঘোষণা করা হবে। এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজও ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিবেন কার্লোস ব্র্যাথওয়েট। এই স্কোয়াডে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলসের মতো সেরা তারকারা। গত বছর ঘূর্ণঝড় ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেজন্যই এই টি-টোয়েন্টি ম্যাচটির আয়োজন করা হয়েছে। এই ম্যাচ থেকে যে অর্থ আয় হবে তা ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম সংস্কারের কাজে ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat