ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৭
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ায় সেনাদের গুলিতে ৮ ফার্ক বিদ্রোহী নিহত
ইকুয়েডর সীমান্তের কাছে কলম্বিয়ার সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আট ভিন্নমতাবলম্বী ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার বগোতা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
কলোম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবেক এক ফার্ক নেতার নেতৃত্বে এই ভিন্নমতাবলম্বীরা বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই নেতা ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সরকারের সঙ্গে ফার্ক স্বাক্ষরিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পুতুমাইয়ো অঞ্চলে এই সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে একজন সাবেক বিদ্রোহী কমান্ডার রদ্রিগো ক্যাডেটের সহকারী। ফার্কের অস্ত্র সমর্পণের আগে এই ভিন্নমতাবলম্বীরা ওই অঞ্চলে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড চালিয়েছে। তারা বহু সৈন্য ও বেসামরিক লোককে হত্যা করে বলে সামরিক বাহিনীর অভিযোগ। সরকারি তথ্যমতে, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়ার বাহিনীর সংঘর্ষে ২ লাখ ৬০ হাজার জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৪৫ হাজার জন। বাড়িঘর হারিয়েছে ৭০ লাখ মানুষ। তাই ফার্কের প্রতি কলম্বিয়ার অনেক জনগণেরই মনোভাব বিরূপ। কট্টর বামপন্থী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত শান্তিচুক্তি সই করেছে কলম্বিয়ার মধ্য-ডানপন্থী সরকার। এর মাধ্যমে লাতিন আমেরিকার দেশটিতে প্রায় অর্ধশতক ধরে চলা রক্তক্ষয়ী এক সংঘাতের অবসান হয়। চুক্তির আগে প্রায় চার বছর ধরে দেশের ভেতরে-বাইরে শান্তি আলোচনা হয়। কলম্বিয়ার মাটিতে দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর নেতা টিমোচেনকো সাদা একটি কলম দিয়ে তারা এই চুক্তিতে সই করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat