ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৪
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইফোনকে হারিয়ে দিল শাওমি
গত বৃস্পতিবার চীনের বাজারে নতুন ফোন অবমুক্ত করেছে শাওমি। মি এইট মডেলের এই ফোনটি শাওমির সর্বশেষ ফ্লাগশিপ ফোন। জনপ্রিয় ক্যামেরা রেটিং ওয়েবসাইট ডিএক্সওমার্ক এই ফোনটির ক্যামেরা রেটিং দিয়েছে। ফোনটির ক্যামেরা টেস্ট করে সেই ক্যামেরার রেজাল্ট নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ডিক্সওমার্ক। আর এই টেস্টে মি এইট পেয়েছে ৯৯ নম্বর। আশ্চর্যভাবে আইফোন এক্স থেকে ২ নম্বর মি এইট।
ছবি তোলার জন্য ডিক্সওমার্ক টিমের কাছ থেকে মি এইট ১০৫ নম্বর পেয়েছে। ভিডিও তোলার জন্য পেয়েছে ৮৮। আপাতত মোবাইলের দুনিয়ায় ডিক্সওমার্ক এ সেরা নম্বর পেয়েছে হুয়াওয়ে পি ২০ প্রো। ছবি তোলার জন্য এই ফোন পেয়েছে ১১৪ নম্বর, আন্যদিকে ভিডিও তোলার জন্য হুয়াওয়ে পি ২০ প্রো পেয়েছে ৯৮ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে এইচটিসি ইউ১২ প্লাস। ছবি তোলার জন্য এইচটিসি ইউ ১২ প্লাস পেয়েছে ১০৬ নম্বর। আর ভিডিও তুলে ফোনটি পেয়েছে ৯৫ মার্ক। তিন নম্বরে রয়েছে হুয়াওয়ে পি ২০ প্রো। ছবি ও ভিডিও তোলার জন্য এই ফোনটি যথাক্রমে ১০৪ ও ৯১ নম্বর পেয়েছে। আর এই লিস্টেই ৪ নম্বরে গ্যালাক্সি এস নাইন প্লাসের সঙ্গে জায়গা করে নিয়েছে নতুন শাওমি মি এইট। ডিক্সওমার্ক-এর রেটিং লিস্টে ৫ নম্বরে আছে গুগল পিক্সেল টু। ছবি তোলার জন্য গুগল পিক্সেল টু পেয়েছে ৯৯ নম্বর। আর ভিডিও তুলে পেয়েছে ৯৬ নম্বর। ক্যামেরার জন্য বিখ্যাত আইফোনের লেটেস্ট মডেল আইফোন এক্স এই লিস্টে ৬ নম্বর স্থান দখল করেছে। ছবি তোলার জন্য আইফোন এক্স পেয়েছে ১০১,  আর ভিডিওতে পেয়েছে ৮৯।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat