ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৫
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুকুরে ভেসে উঠল নিখোঁজ চার শিশুর মরদেহ
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ দুই ভাইসহ চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া আলী মিয়া বেপারী বাড়ির পুকুর থেকে মরদেহ চারটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওয়াসিমের ছেলে রাহুল (১৩) ও শামিম (১১) এবং আহসান হাবিবের ছেলে রায়হান (১১), শাহরাস্তির নজরুল ইসলামের ছেলে লিয়ন (১৩)। লিয়ন নানার বাড়িতে থাকতেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকেই চার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য হাজীগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়।  মঙ্গলবার ভোরে ওজু করার জন্য বৈষ্ণব বাড়ির পুকুরে গেলে শুকু কমিশনারের বাড়ির ইউসুপের ছেলে মরদেহ চারটি ভেসে থাকতে দেখে। তার চিৎকারে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে। ওয়ার্ড কাউন্সিলর মো. শুকু মিয়া জানান, চার কিশোর হাজীগঞ্জ বাজারে বিভিন্ন সময় হকারির কাজ করত। সোমবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই এসআই জয়নাল আবেদীনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থাকা এসআই জয়নাল সাংবাদিকদের জানান, চার কিশোরই পানিতে পড়ে নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat