ব্রেকিং নিউজ :
পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৬
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যে কারণে হার্ভি ওয়াইনস্টিনকে নিয়ে হরর সিনেমা বানানো হচ্ছে
অসংখ্য নারী হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ করেন। আর সে কারণে অস্কার ও কান চলচ্চিত্র উত্সবেও বহিষ্কার হয়েছেন হলিউডের এই পরিচালক। গত ৬ মাসে শোবিজ বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি হার্ভি ওয়াইনস্টিনের এসব কার্যক্রম জনসম্মুখে আসা। নিপীড়ক এই পুরুষকে নিয়ে এবার বানানো হচ্ছে হরর সিনেমা। খবর বেরোনোর পরপরই অনেকের মাঝে এ নিয়ে জন্ম নিয়েছে ব্যাপক আগ্রহ। হার্ভি সিনেমা জগতের অন্যতম ক্ষমতাধর মোগল ছিলেন এবং তার বিরুদ্ধে আনীত বেশিরভাগ অভিযোগই যেহেতু সিনেমার সঙ্গে যুক্ত অভিনেত্রীরাই করেছেন সেহেতু সিনেমায় যদি হার্ভির চরিত্রকে তুলে আনা যায়, সেটাই হবে সবচেয়ে বড় দলিল। এমন ভাবনার জায়গা থেকে এবার হার্ভিকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছেন ‘স্কারফেস’ খ্যাত হলিউডের বিখ্যাত নির্মাতা ব্রায়ান ডি পালমা।
তিনি জানিয়েছেন, হার্ভি ওয়াইনস্টাইনের স্কান্ডাল নিয়ে একটি হরর ছবি নির্মাণের লক্ষ্যে কাজ করছেন তিনি। বর্তমানে এর চিত্রনাট্য রচনা করছেন, যা এখন শেষের পথে। পুরো বছর ধরে আমি এসব গল্প শুনেছি। এখন শুধু গল্প বলার পালা।
হার্ভির কুকীর্তি নিয়ে কেন হরর ছবি বানাতে যাচ্ছেন? পালমার উত্তর, ‘একজন যৌন নিপীড়ককে নিয়ে এটা হরর ছবিই হবে এবং এ গল্পটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে। হার্ভির ঘটনার পর থেকে যৌন নিপীড়নের বিরুদ্ধে পৃথিবীজুড়ে যে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়েছে, তা ছবির বিষয়বস্তু পরিবর্তন ও নির্মাণশৈলীতেও আমূল পরিবর্তন বয়ে আনবে। এটা খুবই আনন্দের হবে যে, আমাদের (পুরষ) দৃষ্টিভঙ্গির বাইরে ভিন্ন কিছু একটা তারা (নারী) দেখতে পারছে। কারণ এতদিন ধরে অসংখ্য ছবি নির্মাণ করা হয়েছে শুধু পুরুষালি দৃষ্টিভঙ্গি থেকে, যা শুধু পুরুষরাই দেখে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat