ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৩
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজেটে আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের মধ্যে সবসময়ই ভিন্নতা থাকে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- প্রতিবছরই পরিকল্পনামাফিক বাজেট প্রণয়ন করা হয়। কিন্তু আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের মধ্যে সবসময়ই ভিন্নতা থাকে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ভবনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আ. সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, কৃষি সম্প্রসারণে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাবে। এক সময় এ দেশে শুধু একটি ফসল ধান হতো। কিন্তু এখন প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের কৃষকরা এগিয়ে যাচ্ছে। গম ও ভুট্টাসহ অন্যান্য ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছে কৃষকরা।
ড. শামসুল আলম বলেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে দেশের কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন। সেইসাথে ভর্তুকিও বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তা ও সবার জন্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনও বাড়াতে হবে। তবে কৃষিকাজ এখন অপেক্ষাকৃত কম লাভজনক। তাই কৃষিখাতে আগ্রহ বাড়ানোর জন্য প্রণোদনা দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat