ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৬
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী!
বিনোদন ডেস্ক:-  বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি, অভিষেক-ঐশ্বর্যার মেয়ে আরাধ্যা নাকি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে।শুনতে অবাক লাগলেও কথাটা বেশ জোর দিয়ে বলেছেন ভারতের এক নামী জ্যোতিষী!
হায়দরাবাদের ওই জ্যোতিষী ডি জ্ঞানেশ্বর এর আগে তেলুগু সুপারস্টার চিরঞ্জিবী এবং রজনীকান্তের রাজনীতিতে যোগদান নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেটি পরবর্তীতে সত্য হয়েছে।
জ্ঞানেশ্বর দাবি করেন, তিনি নাকি বলেছিলেন তাঁরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও হবেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন জ্ঞানেশ্বর।
শুধু আরাধ্যার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার কথাই নয়, জ্ঞানেশ্বর আরও কিছু ভবিষ্যদ্বাণী করেন। তিনি জানিয়েছেন, ২০১৯-এর নির্বাচনে আবারো জিতে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প আরও পাঁচ বছর মার্কিন প্রেসিডেন্টের পদে থাকবেন। এমনকি ২০২৪-এ নাকি ভারত-পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ হবে!
আরাধ্যার বিষয়ে জ্ঞানেশ্বর বলেছেন, ভারতীয় রাজনীতিতে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আরাধ্যার। তবে এর জন্য তার নাম পরিবর্তন করে রোহিনী করতে হবে। তাতেই আসবে তাক লাগানো সাফল্য!
জ্যোতিষীর বাণী নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া দেখায় নি বচ্চন পরিবার। বচ্চন পরিবার আদৌ এ সব বিশ্বাস করে আরাধ্যার নাম পরিবর্তন করবেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat