ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৭-০২
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জর্ডানের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় সিরীয় বিদ্রোহীরা
আন্তর্জতিক ডেস্ক:-  জর্ডানের মধ্যস্থতায় পুনরায় শান্তি আলোচনা করেছে সিরিয়ার বিরোধীদল ও রুশ আলোচনাকারীরা। রবিবার সিরিয়ার বিদ্রোহী- অধ্যুষিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বসরা আল- শামে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, সম্প্রতি ২৪ ঘণ্টার মধ্যে সিরিয়ার বিমান বাহিনীর হামলায় ২৩ শিশু ও ১৪ নারীসহ ৭৫ জন নিহত হলে এই শান্তি আলোচনায় বসে দুই পক্ষ।
বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আর্মির’(এফএসএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন রুশ কর্মকর্তারা। এফএসএ প্রতিনিধিদলের এক মুখপাত্র ইব্রাহিম আল-জাবাওয়ি বার্তা সংস্থা রয়টার্সকে এমনটা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে শনিবার দুই পক্ষের  মধ্যে একটি আলোচনার চেষ্টা ব্যর্থ হয়। বিদ্রোহীরা জানিয়েছে, রুশ কর্মকর্তারা তাদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণের দাবি জানালে ওই আলোচনা নিয়ে আর অগ্রসর হয়নি বিদ্রোহীরা।
শনিবারের ওই ব্যর্থ বৈঠকের উদ্দেশ্য ছিল,  সেনাবাহিনী বা পুলিশ মোতায়েন করা ছাড়াই সিরিয়ার দেরা প্রদেশে বাশার আল-আসাদ সরকারের সার্বভৌমত্ব পুনরায় প্রতিষ্ঠা করা।
প্রসঙ্গত, সম্প্রতি দেরার বিদ্রোহী- অধ্যুষিত এলাকাগুলো পুনর্দখল করতে সেখানে তীব্র আকারে হামলা চালানো শুরু করেছে সরকারি বাহিনী। জাতিসংঘের মতে এসব হামলায় কমপক্ষে ১ লাখ ৬০ হাজার মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat