ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৫
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় ধর্ষণ ও পাচারের মামলায় ৩ জনের সশ্রম যাবজ্জীবন
নিজস্ব প্রতিনিধি:- সাতক্ষীরায় দুটি ধর্ষণ ও একটি পাচারের মামলায় পৃথক তিনজনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের কাজী গিয়াস উদ্দীনের ছেলে ধর্ষণ মামলার আসামি হাফিজুর রহমান (২৪) ও একই মামলার আসামি অপরজন হলেন তালা উপজেলার আঠারই গ্রামের মোকাম মোড়লের ছেলে নুর ইসলাম মোড়ল (২৫)। পাচার মামলার আসামি হলেন- কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের জগদীশপুর গ্রামের কাশেম আলী গাইনের ছেলে গোলাম রসুল গাইন (১২)।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক এই তিনটি মামলার রায়ের সময় আসামিরা সবাই পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat