ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৯
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিকারাগুয়ায় সরকারপন্থী বাহিনীর অভিযানে কমপক্ষে ১৪ জন নিহত
আন্তর্জতিক ডেস্ক:- নিকারাগুয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর এক অভিযানে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। মানবাধিকার গ্রুপ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিকারাগুয়ার প্রধান মানবাধিকার সংস্থা (সিইএনআইডিএইচ)’র প্রেসিডেন্ট ভিলমা নুনেজ বলেন, সরকারি বাহিনীর ব্যাপক ও ভয়াবহ অভিযানে আমরা কমপক্ষে ১৪ জনের নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এ সংখ্যা আরো বেশী হতে পারে।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে কমপক্ষে একজন দাঙ্গা দমন কর্মকর্তা, আধা-সামরিক বাহিনীর এক সদস্য ও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন।
নিকারাগুয়ার দিরিয়াম্বা ও জিনোতাপা এলাকায় এ অভিযান চালানো হয় বলে তিনি জানান। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat